News update
  • Triple Climate Threats Endanger Half of Children     |     
  • Returned from India as an instant protest: Adviser Zahed     |     
  • ECNEC clears five development projects worth Tk 7,003 crore     |     
  • As world awaits Iran-US accord details, UN wants Hormuz aid corridor     |     
  • World Cup Preparation Scores a Goal against the Environment     |     

খরচ কমিয়ে হজের দুটি প্যাকেজ ঘোষণা

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2024-10-30, 6:14pm




২০২৫ সালের হজের দুটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং অন্যটিতে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।

বুধবার (৩০ অক্টোবর) ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন এ ঘোষণা দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারিভাবে সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, অপরটি পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা; বেসরকারিভাবে খরচ ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, এজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫৯৮ টাকা কম খরচ হবে।

উল্লেখ্য, আগামী বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। আরটিভি