News update
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     
  • PM invites Chinese cos to expand value chains into Bangladesh     |     

সৌদি পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, মৃত্যু বেড়ে ৬

গ্রীণওয়াচ ডেস্ক ধর্মবিশ্বাস 2025-05-12, 12:01pm

img_20250512_120049-bad1a3801a9b0c4e2dc5139941910b911747029680.jpg




চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৩৮ হাজার ৫৭০ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৯৬টি ফ্লাইটে ৩৮ হাজার ৫৭০ যাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৭টি ফ্লাইটে গেছেন ১৮ হাজার ৮৫০ জন। এ ছাড়া সৌদি এয়ারলাইন্সের ৩৩টি ফ্লাইটে ১২ হাজা ৯৬২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে গেছেন ৬ হাজার ৭৫৮ জন। 

হজ বুলেটিনে আরও বলা হয়, এখন পর্যন্ত সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৪ হাজার ৬ জন। 

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ গবে ১০ জুলাই।

আরটিভি