News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-02, 12:22am

iewrueiwrowipe0-92e8114dfcff6ccc5855a62ea70f506f1769970142.jpg




আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ বা তথ্য জানাতে নির্ধারিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

জরুরি যোগাযোগের জন্য সমন্বয় সেলের টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩। এছাড়া মোবাইল নম্বর ০১৫৫০-০৬৪২২৬ (হোয়াটসঅ্যাপ) এবং ০১৫৫০-০৬৪২২৭-এও যোগাযোগ করা যাবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ, তথ্য বা জরুরি বিষয়ে এসব নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।