News update
  • ADP Implementation Hits Five-Year Low at 1.85%     |     
  • NYC BNP leaders, activists upbeat ahead of Tarique Rahman’s arrival     |     
  • PM off to New York to attend UNGA     |     
  • 8 Killed in Ashulia Garment Factory Fire      |     
  • Apratim Murder Suspects Confessed, Says Home Minister     |     

আপনাদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে, কুড়িগ্রামে জামায়াত আমির

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-02-04, 2:16pm

img_20260204_141157-20ad3fce357c156fc3d8df92364310fe1770193010.jpg




জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে জানিয়ে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনাদের ঘর থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন,

এই উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব। আমাদের যুবকরা কাজ পাবে, যুবতীরা পাবে, মায়েরা পাবে, ভাইয়েরা পাবে। কেউ সেদিন বেকার থাকবে না। যখন কৃষি বিপ্লব হবে তখন সবাই কাজ পেয়ে যাবে। বলবেন আমাদের শুধু কৃষক বানিয়ে রাখবেন, না, আপনাদের ঘর থেকে, মায়েদের গর্ভ থেকে আগামীর প্রধানমন্ত্রীও বের হবে।

তিনটা নদীকে কুড়িগ্রাম জেলার দুঃখ উল্লেখ করে তিনি বলেন, বর্ষা আসলেই এখানকার মানুষের চিন্তা বাড়ে। নদী ভাঙনরোধে যে বাজেট হয়েছে সব চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আল্লাহ যদি সুযোগ দেন তাহলে ওদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সব বের করে আনা হবে।

কুড়িগ্রামকে সবচেয়ে বঞ্চিত জেলা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের সবচেয়ে বঞ্চিত জেলা কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করবে জামায়াত।

জামায়াত আমির বলেন, এই বাংলাদেশে আর কোনো জমিদারকে মেনে নেয়া হবে না। এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।

নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের। যে দেশে মায়ের নিরাপত্তা নেই সেই দেশ আমার হতে পারে না। আমরা এখানে জাত-ধর্ম দেখবো না। নারীদের সম্মান করা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। এটা আমরা পালন করব। 

নিজের এক্স অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চারদিন আগে আমার এক্স আইডি হ্যাক করে যা তাই চালিয়ে দিয়েছে। একটা দল যা না তাই শুরু করেছে। লজ্জা! ওই দলের বড় বড় নেতারাও শুরু করেছে। এরই মধ্যে মেইন কালপ্রিট ধরা পড়েছে।