News update
  • Board of Peace quietly met with UNRWA, ex-agency chief says     |     
  • Man arrested with cocktail ingredients, 9,000 masks in Keraniganj     |     
  • Anthrax detected in 3 of 11 people tested in Rangpur     |     
  • Woman killed, 4 of her family missing in Meghna boat capsize     |     
  • State can never be strong keeping citizens powerless: PM at UNGA     |     

২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

গ্রীণওয়াচ ডেস্ক নির্বাচন 2026-03-05, 8:07am

tert34534-058d2ed5f5443bf9c19621292f5281bd1772676466.jpg




ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে যে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফল আগে ঘোষণা করা হয়েছিল, আজ (বুধবার, ৪ মার্চ) সেগুলোর বিস্তারিত তথ্য কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ফলে ভোটার ও প্রার্থীরা এখন থেকে প্রতিটি কেন্দ্রের পৃথক ফলাফল যাচাই করতে পারবেন।

গত ১৩ ফেব্রুয়ারি ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একই রাতে ২৯৭টি আসনের গেজেট প্রকাশ করা হয়।

এর একদিন আগে ১২ ফেব্রুয়ারি সারা দেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার প্রশ্নে জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জোট পায় ২১২টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ৭৭টি আসনে জয়লাভ করে। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে বিজয়ী হন এবং ইসলামী আন্দোলন একটি আসন পায়।

কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশের বিষয়ে ইসি সচিবালয় সূত্রে জানিয়েছে, দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। আইনি জটিলতা ও প্রার্থীর মৃত্যুর কারণে তিনটি আসনের ফলাফল ও ভোট গ্রহণ বাকি থাকলেও অবশিষ্ট ২৯৭টি আসনের কেন্দ্রভিত্তিক ফল আজ আপলোড করা হয়েছে।

নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আইনি জটিলতার কারণে চট্টগ্রাম অঞ্চলের দুটি আসনের ফলাফল এখনও আটকে আছে। চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪; এই দুই আসনের ফলাফল বর্তমানে স্থগিত রাখা হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি হওয়ার পর কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এছাড়া শেরপুর-৩ আসনে নির্বাচনের আগে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ওই আসনের ১২৮টি কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে অর্থাৎ ৯ এপ্রিল বগুড়া-৬ আসনেও উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেয়ায় সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।