News update
  • Ebola outbreak spreading exponentially, UN responders warn     |     
  • Four sworn in as ministers, two more as state ministers     |     
  • Mirza Fakhrul takes oath as 23rd President     |     
  • New President visits Zia, Khaleda’s graves before Bangabhaban oath     |     

বন্যার কারণে ১৯ জুন অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা স্থগিত

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2022-06-17, 1:02pm




বাংলাদেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন শুরু হতে যাওয়া দেশের সকল শিক্ষা বোর্ডের এসএসসি, ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।


শুক্রবার (১৭ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য জানিয়ে এক বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।


এতে বলা হয়, এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।


এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ শিক্ষার্থীর। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। অর্থাৎ গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।