News update
  • Mojtaba Khamenei Named Iran’s New Leader     |     
  • Iran vows to hit all ME economic hubs if US-Israeli attacks persist     |     
  • Sammilito Islami Bank merger to continue: Governor     |     
  • Biman Suspends Flights to Six Middle East Cities Over Tensions     |     
  • Govt Announces 25pc Rail Fare Discount     |     

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ সম্পর্কে নতুন তথ্য

গ্রীণওয়াচ ডেস্ক পরীক্ষা 2026-01-20, 12:20pm

5654634534-e4d0e053e8a67f49f1ae303b264381ce1768890036.jpg




সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নানা গুঞ্জন ও অপপ্রচার চলছে। তবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর স্পষ্ট করেছে, এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই। খাতা দেখার কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিগগিরই ফল প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন বিভাগের পরিচালক একে সামছুল আহসান জানান, তারা এখনো নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পাননি। তবে দ্রুততম সময়ে ফল প্রকাশের সর্বোচ্চ চেষ্টা চলছে এবং খুব শিগগিরই ফল প্রকাশ করা হবে।

২০ জানুয়ারির মধ্যে ফল প্রকাশের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি। ফলে নিশ্চিত করে বলা সম্ভব নয় কখন ফল প্রকাশ হবে। তবে পরীক্ষার ফল প্রকাশ বাতিল হবে বা না হবে—এমন কোনও তথ্য সঠিক নয়।

গত ৯ জানুয়ারি ৬১ জেলায় অনুষ্ঠিত এই পরীক্ষায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার আগে প্রশ্নফাঁসের গুঞ্জন ছড়ায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন শেয়ার করা হয়। এছাড়া ‘ডিভাইস পার্টি’ নামে একটি গোষ্ঠী মোটা অঙ্কের টাকা নিয়ে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলের সহায়তা দেয়ার অভিযোগ রয়েছে।

এই অবৈধ কর্মকাণ্ডের কারণে ২০৭ জন পরীক্ষার্থী হাতেনাতে আটক হয়েছেন, যাদের মধ্যে গাইবান্ধায় ৫৩ জন, নওগাঁয় ১৮ জন, দিনাজপুরে ১৮ জন, কুড়িগ্রামে ১৬ জন এবং রংপুরে ২ জন রয়েছেন।

প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে কিছু পরীক্ষার্থী আন্দোলনে নেমেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি। যারা জালিয়াতির চেষ্টা করেছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এই কারণে পরীক্ষা বাতিল করার সুযোগ নেই।

অধিদপ্তর নিশ্চিত করেছে, পরীক্ষা ও ফলাফল যথাযথভাবে সম্পন্ন হচ্ছে এবং ফল প্রকাশের অপেক্ষায় থাকতে বলা হয়েছে।