News update
  • Hasina Will Be Arrested If She Returns to Bangladesh: Shama     |     
  • ‘Antalya Pact’ at COP31 falls as EU brinkmanship derails plan     |     
  • Beyond Israel’s Election: Palestine’s Self-determination and the ME     |     
  • Gaza war has undone 77 years of human development, UN warns     |     
  • Hasina Plans to Return Home on 16 December     |     

‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার পেলো বিডিটিকেটস

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2026-10-06, 7:07pm

img_20261006_190540-384caec19fe4400d21c32809081ebf2c1791292065.jpg




দেশের পর্যটন খাতে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ’ পুরস্কার অর্জন করেছে দেশের অন্যতম শীর্ষ অনলাইন বাস টিকেটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস।

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত বাংলাদেশ পর্যটন অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে এ সম্মাননা অর্জন করে প্রতিষ্ঠানটি। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, এমপি বিডিটিকেটসের প্রতিনিধিদের হাতে এ সম্মাননা তুলে দেন।

২০২১ সাল থেকে বিডিটিকেটস ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকে আরও নির্বিঘ্ন, দ্রুত ও ঝামেলামুক্ত করতে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি দেশের পর্যটন খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই স্বীকৃতি সেই চলমান যাত্রার একটি উল্লেখযোগ্য মাইলফলক।

এ স্বীকৃতি প্রসঙ্গে আর-ভেঞ্চারস পিএলসি-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “এই অর্জন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি দেশের পর্যটন খাতের উন্নয়নে আরও বৃহত্তর অবদান রাখার দায়িত্বও বৃদ্ধি করেছে।পর্যটন খাতকে আরও সংযুক্ত, সহজপ্রাপ্য, বুদ্ধিমত্তানির্ভর এবং অন্তর্ভুক্তিমূলক করে তুলতে ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধানের প্রসারে আমরা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যেতে আগ্রহী।”

ঝামেলাহীন টিকেটিং সেবার পাশাপাশি দেশের যেকোনো প্রান্তের শীর্ষস্থানীয় বাস অপারেটরদের টিকেট, নারী ভ্রমণকারীদের জন্য বিশেষ আসন সুবিধা এবং ২৪/৭ কল সেন্টার সেবা প্রদান করছে প্রতিষ্ঠানটি। ফলে দেশজুড়ে পর্যটকদের যাতায়াত এখন আরও নিরাপদ, সহজ ও আরামদায়ক হয়ে উঠেছে।