News update
  • Ocean’s ability to absorb carbon falling as CC intensifies     |     
  • Bangladesh, Japan Sign Four MoUs and Two Grant Agreements     |     
  • 46 Killed in Collision Between Two High-Speed Trains in Spain     |     
  • Tarique Urges Japanese Investment in Energy, Rail, Technology     |     
  • Tarique Seeks Japan’s Support to Diversify Bangladesh’s Exports     |     

সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে যা জানালেন রিজওয়ানা

গ্রীণওয়াচ ডেস্ক পর্যটন 2025-10-19, 9:56pm

erewewr-910ff1a62267f020c5d63c963f76f4991760889415.jpg




সেন্টমার্টিন দ্বীপে পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে রাতযাপন করতে পারবেন কি না এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, পর্যটকরা ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন। তবে সেখানে তারা রাতযাপন করতে পারবেন কি না সেই বিষয় পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে।

এর আগে, গত ২৫ সেপ্টেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়ার ঘোষণা দেন।

ওই দিন উপদেষ্টা আরও জানান, প্রতিদিন ২ হাজার করে পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। পর্যটকদের যাওয়া নিয়ন্ত্রণের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। পরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে রেজিস্ট্রেশনের ভিত্তিতে এই সফটওয়্যার পরিচালিত হবে।

প্রসঙ্গত, সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশ রক্ষার স্বার্থে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৯ মাসের জন্য পর্যটক প্রবেশ বন্ধ ছিল। সাম্প্রতিক বছরগুলোতে দ্বীপে অতিরিক্ত পর্যটক প্রবেশ, অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা ও প্রবাল ধ্বংসের কারণে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়। এ কারণে সরকার সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ নীতিমালা প্রণয়ন করে।আরটিভি