News update
  • Deadly floods cause widespread destruction in China, Nepal     |     
  • 80 maunds (3 tons) of hilsa caught in one net in the Bay     |     
  • Glacier collapse likely caused Nepal-Tibet flood, scientists say     |     
  • UN Secy Gen Saddened Over Lives Lost in Nepal-Tibet Flash Floods     |     
  • UGC, UN Women partner to combat sexual violence at universities     |     

রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-08-28, 8:11am

img_20260828_080939-d9b132d4b8ed770aaa63629da812a60d1787883087.jpg




রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন সাতজন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোর বাংলাদেশ দূতাবাসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৭ হাজার কিলোমিটার দূরে আমুর অঞ্চলে অবস্থিত চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে এই আমুরন গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স পরিচালিত হচ্ছিল। সেখানে কাজ করার সময় মূল গ্যাস পাইপলাইনে এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। এ দুর্ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। উপার্জনের আশায় সুদূর রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের মর্মান্তিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম।

দুর্ঘটনার বিবরণ দিয়ে সূত্রটি আরও জানায়, পাইপলাইনের পরীক্ষামূলক কাজ (টেস্টিং) করার সময় হঠাৎ তা ফেটে গিয়ে দাউ দাউ করে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে রুশ, চীনা, বাংলাদেশি, নেপালি, আজারবাইজানি, উজবেক ও তাজিকিস্তানের কর্মীসহ প্রায় ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপ ও কুণ্ডলী পাকানো ধোঁয়ার মধ্যে অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস হতাহত বাংলাদেশীদের পরিচয় শনাক্ত করতে এবং আহতদের চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি উদ্ধার তৎপরতার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।