News update
  • Married at 13, pregnant and starving: Child brides of Yemen     |     
  • Old global order must change as power shifts to emerging economies     |     
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     

মালদ্বীপে বিক্ষোভ করা বাংলাদেশিদের ‘নির্বাসিত’ করা হবে!

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2024-07-26, 12:44pm

বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেন মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা।



বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান।

বুধবার (২৪ জুলাই) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে। 

এতে বলা করা হয়, গত শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন। 

এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না। এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন।

প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। 

মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর এবং দূতালয়।