News update
  • A New Arms Race is Threatening to Take-off—Now in Outer Space     |     
  • Equality ‘ends at doors of Security Council’, Kenya’s Ruto at UNGA     |     
  • কলাপাড়ায় প্রাথমিক শিক্ষায় হ-য-ব-র-ল      |     
  • BDRCS and IFRC scale up dengue response to reach 300,000 people     |     
  • World leaders approve new declaration to tackle rising sea levels     |     

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-01-20, 8:16am

ertet435-701d9106cb46358777cd2c0bc73c16941768875393.jpg

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত



আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

বিজ্ঞপ্তিতে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখনও তা হাতে পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস্ট অফিসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এই বিবৃতিতে হাইকমিশন জানায়, উল্লেখযোগ্য সংখ্যক পোস্টাল ব্যালট বর্তমানে বিভিন্ন পোস্ট অফিসে সংরক্ষিত রয়েছে। ভোটারদের দেয়া ঠিকানা অসম্পূর্ণ বা অস্পষ্ট হওয়া এবং অনেক ক্ষেত্রে ফোনে যোগাযোগ করতে না পারায় সরাসরি ব্যালট বিতরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট পৌঁছানো সম্ভব হচ্ছে না।

হাইকমিশন সতর্ক করে বলেছে, সময়মতো ব্যালট সংগ্রহ ও তা যথাযথ প্রক্রিয়ায় ফেরত না পাঠালে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ব্যাহত হতে পারে।

এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভুল বা অসম্পূর্ণ ঠিকানার কারণে মালয়েশিয়া থেকে এরইমধ্যে প্রায় ৪ হাজার পোস্টাল ব্যালট ফেরত এসেছে। প্রথমবারের মতো প্রবাসীদের এই বিশাল পরিসরে ভোটাধিকার দেয়ার উদ্যোগ নেয়া হলেও মাঠপর্যায়ে সমন্বয়হীনতার চিত্র ফুটে উঠেছে।