News update
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     
  • PM to Present Bangladesh Vision at UNGA: Mahdi     |     

ঢাকায় তুরস্কের ভিসা আবেদনকেন্দ্র চালু, ভিসা ফি যত

গ্রীণওয়াচ ডেস্ক প্রবাস 2026-02-02, 12:32am

tterterter-31cb3a0662d80f86f421a6d4e63efb511769970752.jpg




ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদনকেন্দ্র। সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তুরস্কের ভিসা আবেদন গ্রহণ করবে।

রোববার (১ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস এ তথ্য জানিয়েছে। মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দেশের বাইরে কয়েকটি দেশে পরিচালনা করলেও ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় কার্যক্রম শুরু করেছে।

বনানীতে অবস্থিত এই ভিসা আবেদনকেন্দ্র রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করা যাবে। তবে ভিসা আবেদনের আগে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে।

ভিসা আবেদনকেন্দ্রটি বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে কার্যক্রম চালাবে।

ভিসা ফি কত

তুরস্কের ভিসার ক্ষেত্রে সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (তিন মাস) ২৪ হাজার ৭৫০ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (ছয় মাস) ২৭ হাজার ৬২৫ টাকা, সিঙ্গেল এন্ট্রি ভিসা ফি (১২ মাস) ৩০ হাজার ৫০০ টাকা, মাল্টিপল ভিসা ফি (তিন মাস) ৪১ হাজার টাকা, মাল্টিপল ভিসা ফি (ছয় মাস) ৪৩ হাজার ৮৭৫ টাকা, মাল্টিপল ভিসা ফি (১২ মাস) ৪৬ হাজার ৭৫০ টাকা, ডাবল ট্রানজিট ভিসা ফি (তিন মাস) ৩২ হাজার ২৫০ টাকা।

এছাড়া প্রিমিয়াম লাউঞ্জ ফি ৮ হাজার টাকা, ফ্লাইট রিজার্ভেশন ফি ২৫০ টাকা, হোটেল রিজার্ভেশন ফি ২৫০ টাকা, বায়োমেট্রিক ফটো ফি ২০০ টাকা, এসএমএস চার্জ ৪০ টাকা এবং ফটোকপি ও প্রিন্টআউট ফি (প্রতি পিস) ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।