News update
  • Bangladesh Rise to Highest-Ever Sixth in Test Rankings     |     
  • President Mirza Fakhrul Begins Official Duties at Bangabhaban     |     
  • PM calls for fair, merit-based promotions in Navy, Air Force     |     
  • Four New Ministers, Two State Ministers Get Portfolios     |     
  • China Mulls Bid to Host 2028 UN Climate Talks     |     

ব্রাজিল নাকি জাপান, কারা জিতবে?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-06-29, 6:49am

img_20260629_064839-640bb76017f4f193357f3f5ef5c4cb9a1782694151.jpg




বিশ্বকাপে বরবারই ফেভারিট হিসেবেই অংশ নেয় ব্রাজিল। এবার চিত্রটা ভিন্ন হলেও তাদের দূরে সরিয়ে রাখার সুযোগ নেই। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হোচট খাওয়ার পর ছন্দ ফিরে পেয়েছে তারা। হাইতি আর স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে কার্লো আনচেলত্তির দল।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২- এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কাপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।

দুই দলের এই হাইভোল্টেজ ম্যাচের আগে আবারও আলোচনায় অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী। এবারের বিশ্বকাপের শুরু থেকেই বিভিন্ন ম্যাচের ভবিষ্যদ্বাণী করে আসছে বিশেষ এই কম্পিউটার। যার অনেকগুলো মিলেও গেছে। ব্রাজিল-জাপান ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে এই সুপারকম্পিউটার।

অপ্টার সুপারকম্পিউটারে ২৫ হাজার বার সিমুলেশন করার পর জানিয়েছে, এ ম্যাচে ফেভারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। সেলেসাওদের জয়ের সম্ভাবনা। ৫৭.৩ শতাংশ। বিপরীতে, জাপানের জয়ের সম্ভাবনা ১৯.৭ শতাংশ আর ম্যাচটি পেনাল্টিতে গড়ানোর সম্ভাবনা ২৩ শতাংশ।

পরিসংখ্যানেও এগিয়ে ব্রাজিল। এখন পর্যন্ত দুই দল মোট ১৪ বার মুখোমুখি হয়েছিল। এখানেও একক আধিপত্য ব্রাজিলের। ১১ ম্যাচে জয় পেয়েছে তারা, দুটি ম্যাচ হয়েছে ড্র। বিপরীতে, জাপানের জয় মোটে একটি ম্যাচে। বিশ্বকাপের মঞ্চেও একমাত্র দেখায় ৪-১ গোলে জিতেছিল সেলেসাওরা।

তবে, জাপানের একমাত্র ঐতিহাসিক জয়টি এসেছে দুই দলের সর্বশেষ দেখায়—গত বছরের অক্টোবরে। টোকিওতে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্রাজিল ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে ম্যাচটি হেরে বসে।