News update
  • A black poa fish sold for 50 thousand     |     
  • PM Calls for Emission Cuts, Boost Carbon Credits     |     
  • Bangladesh to Build Modern Four-Dimensional Force     |     
  • Govt bans PM's image on official banners, billboards     |     
  • PM asks PGR not to distance him from people on security ground     |     

চোখের জলে আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমারের অবসর

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-07-06, 6:51am

neimaar_1-085ce7a73f7af25e134376dfd84a985c1783299094.jpg




বিশ্বকাপ শুরুর আগেই গুঞ্জন ছিল টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন নেইমার জুনিয়র। বিশ্বকাপের মঞ্চ থেকে আবারও হতাশায় বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল।

ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে গুঞ্জন সত্যি করে নেইমারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন। ম্যাচ শেষে সম্প্রচারকারী টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক ফুটলবকে বিদায় জানান নেইমার।

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ব্রাজিল জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে ক্যারিয়ার শেষ করলেন। ১২৯ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮০।

২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর নেইমার চারটি বিশ্বকাপে খেলেছেন। পাশাপাশি দুইটি অলিম্পিকেও অংশ নেন। ২০১২ সালে রৌপ্য এবং ২০১৬ সালে ব্রাজিলকে ঐতিহাসিক স্বর্ণপদক জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২৬ বিশ্বকাপে তিনি দুই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সময় খেলার পর নরওয়ের বিপক্ষে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে নিজের একমাত্র গোলটি করেন।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯-এ। ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে করা আগের আট গোলের সঙ্গে যুক্ত হলো এই শেষ গোলটি।