News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

মার্টিনেজ কী অ্যাস্টন ভিলা ছাড়ছেন?

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-04, 9:34am

img_20260804_093258-1b2a2a587c41d7d3fb1de98f9f4ae6921785814498.jpg




ইতালিয়ান লিগ সিরি আ-তে এমিলিয়ানো মার্টিনেজের যাওয়ার গুঞ্জন শেষ পর্যন্ত গুঞ্জনই থেকে যাচ্ছে। অ্যাস্টন ভিলার সঙ্গে আর্থিক বিষয়ে বনিবনা না হওয়ায় আর্জেন্টাইন এই গোলকিপারকে দলে ভেড়ানোর চিন্তা থেকে পুরোপুরি সরে দাঁড়িয়েছে জুভেন্টাস।
দলবদলের বাজারের বিশ্বস্ত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই ক্লাবের মধ্যকার আলোচনা কোনো সফলতায় পৌঁছায়নি। ফলে কাতার বিশ্বকাপজয়ী তারকা মার্টিনেজ আপাতত ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাতেই থেকে যাচ্ছেন।
মার্টিনেজকে পেতে জুভেন্টাস যোগাযোগ করলেও ভিলার দাবি করা মোটা অঙ্কের ট্রান্সফার ফি-র কারণে শেষ পর্যন্ত সেই দলবদল আটকে যায়।
অবশ্য বিশ্বজয়ী এই গোলকিপারের দলবদল নিয়ে নাটক এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় আবেগে চোখের জল ফেলেছিলেন মার্টিনেজ। তার সেই বিদায়ী আচরণ ক্লাব ছাড়ার গুঞ্জনকে আকাশে তুলেছিল। কিন্তু মন মতো কোনো প্রস্তাব না আসায় শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলাতেই থেকে যেতে হয় তাকে।
২০২০ সালে আর্সেনাল ছেড়ে অ্যাস্টন ভিলাতে যোগ দেওয়ার পর থেকেই দলের সবচেয়ে ভরসার প্রতীক হয়ে উঠেছেন এই আর্জেন্টাইন। মাত্র ১৭ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে নিয়েছিল ভিলা।