News update
  • Only tourist police box on Kuakata beach about to disappear into sea     |     
  • High Court Rejects Plea to Suspend Presidential Poll     |     
  • PM calls for broader tax net, people-friendly revenue system     |     
  • Women-only ‘Pink Bus’ service launched in Dhaka     |     
  • Bangladesh to Convey Position to Myanmar Over Rohingya Claims     |     

ব্রাজিলকে হারিয়ে কোপার হ্যাটট্রিক শিরোপা জিতল আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-19, 8:38am

la_copa_de_la_conmebol_sub17fs_en_buenas_manos_felicitaciones_afaseleccion_-35bf67d710749e4f128f7065ae9962aa1787107130.jpg




গত মাসেই বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। সেই আক্ষেপ যেন কিছুটা ঘুচল। চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতল আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ফুটসাল দল। এ নিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতল আর্জেন্টিনা।

প্যারাগুয়ের লুকে শহরের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় শিরোপার লড়াই। ম্যাচের শুরু থেকেই চোখে চোখ রেখে লড়াই করেছে দুই দল। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল না আসায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে আর্জেন্টিনা। অষ্টম মিনিটেই থমাস বারিউসের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধে ব্রাজিল সমতায় ফেরার চেষ্টা করলেও আর গোল করতে পারেনি। ফলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আলবিসেলেস্তেরা।

দ্বিতীয় অর্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে ব্রাজিল। ম্যাচের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা। এরপর দুই দলই জয়সূচক গোলের জন্য একের পর এক আক্রমণ চালাতে থাকে। তবে নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে ম্যাচের ডেডলক ভাঙেন আর্জেন্টিনার লরেঞ্জো সামপ্রেদ। তার করা দুর্দান্ত গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। ব্রাজিল আর গোল না পাওয়ায় ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড় ও কোচিং স্টাফরা।