News update
  • Eliminate Wastes: Make Life Sustainable     |     
  • Pay Scale Push Sans Funding Plan Alarms Economists     |     
  • Early 2026 Spike In Migrant Deaths At Sea Is Alarming     |     
  • Delhi spells out Mecca Pact has security implications for India     |     
  • Trump Announces ‘Largest Oil Deal in World History’ With Venezuela     |     

আল নাসরকে জিতিয়ে রোনালদোর ‘৯৭৮’

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-08-29, 9:43am

img_20260829_094002-80dc96dc07b37add42e63cdfb42922661787974991.jpg




সৌদি প্রো লিগে ঘরের মাঠে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাকে জয় তুলে নিয়েছে আল নাসর। আর এই ম্যাচের জয়সূচক গোলটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে আল তাউনকে ২-১ গোলে হারায় আল নাসর। একাদশ মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। প্রথমার্ধের যোগ করা সময়ে সমতা টানেন সামু কস্তা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে জয়সূচক গোলটি করেন রোনালদো। বক্সের ভেতর থেকে আল নাসরের মোহামেদ সিমাকানের শট লক্ষ্যেই ছিল, কাছ থেকে পা ছুঁয়ে বল জালে পাঠান রোনালদো।

এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা। সেই সঙ্গে সৌদি প্রো লিগে তিন ম্যাচ খেলে রোনালদোর গোল হলো দুটি। ৪১ বছর বয়সী ফরোয়ার্ডের ক্যারিয়ার গোল দাঁড়াল ৯৭৮টি।

লিগ শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম চার ম্যাচেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আল নাসর।