News update
  • Flour, aromatic rice prices spike as edible oil crisis persists in Dhaka     |     
  • Dry Monsoon in South Asia: Looming Fears of Agricultural Loss     |     
  • Flood-ravaged Nepal calls for climate justice     |     
  • If Long March Solved Energy Crisis, We’d Organise It: PM     |     
  • Freedom of speech should not cross limits of civility: PM     |     

আবারও এক হচ্ছেন নেইমার-কৌতিনহো

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-09-11, 5:33pm

gfbhdfgger-a3a5140c396e08193a5ff58c42b3d3761789126420.jpg




ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন ফেলিপে কৌতিনহো। দীর্ঘদিন পর আবারও বন্ধু নেইমারের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করবেন তিনি।

শৈশবে বেড়ে উঠেছিলেন ভাস্কো দা গামায়, আর অন্যদিকে তার প্রিয় বন্ধু নেইমার জুনিয়র মাতাতেন প্রতিদ্বন্দ্বী ক্লাব সান্তোসকে। দীর্ঘ সময় পর আবারও যেন সেই সান্তোসের জার্সিতেই বাঁধতে যাচ্ছে দুজনের নতুন সমীকরণ।

ব্রাজিলিয়ান লিগ ‘ব্রাসিলেইরাও’-তে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সান্তোসের। নিজেদের পারফর্ম্যান্স পুনরুজ্জীবিত করতে এবার লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই প্লে-মেকারকে ফ্রি-এজেন্ট হিসেবে দলে ভিড়িয়েছে ক্লাবটি।

সান্তোসের বর্তমান দুর্দশা কাটানোর মূল দায়িত্ব এখন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের কাঁধে। তবে কৌতিনিয়োর এই চমকপ্রদ দলবদলের নেপথ্যে রয়েছে নেইমারের এক চরম দুর্ভাগ্যজনক খবর।

বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড ক্লাবকে পুরোনো সাফল্য ফেরাতে সান্তোসে ফিরেছিলেন ঠিকই, কিন্তু অতি সম্প্রতি ডান উরুর ‘রেকটাস ফেমোরিস’ পেশিতে ‘গ্রেড ২বি’ মাত্রার মারাত্মক চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

বন্ধু মাঠে ফেরায় বিলম্ব থাকায়, দ্রুত ব্যবস্থা হিসেবে অভিজ্ঞ কৌতিনিয়োকেই ভিলা বেলমিরোয় উড়িয়ে আনে সান্তোস কর্তৃপক্ষ।

ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, চলতি বছরের শেষ পর্যন্ত উভয় পক্ষ চুক্তিতে সম্মত হয়েছে। এবার দেখার বিষয়, শৈশবের বন্ধু নেইমার ফিরলে দুই বন্ধুর রসায়ন সান্তোসকে কতটা উঁচুতে নিয়ে যেতে পারে!