News update
  • Umrah pilgrim from Cumilla killed in Riyadh airport attack     |     
  • Senior Secy to represent Dhaka at 1st BIMSTEC HMs’ meet in Delhi     |     
  • Rooppur Nuclear Power Plant achieves nuclear criticality     |     
  • PM Orders Proper Use of Public Money for National Interest     |     
  • PM Seeks Marubeni Investment in AI Data Centre, KAFCO     |     

লিভারপুলকে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগে ফেরাটা স্মরণীয় করে রাখলো নাপোলি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-09-08, 6:40pm




সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আট কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পঞ্চকষি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আবদুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪)। আহতদের উদ্ধার করে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

পঞ্চক্রোশি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে চারা রোপণের কাজ করছিলেন কৃষি শ্রমিকরা। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আট কৃষি শ্রমিক নিহত হয়। আহত হয় আরও অন্তত পাঁচজন।

উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তথ্য সূত্র বাসস।