News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

মেক্সিকোকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল মেসির আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-27, 3:03am




কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের ফলে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি ছিল বাঁচা-মরার।

হারলেই বিদায় ও ড্র করলে নকআউট পর্বে যাওয়ার পথে কঠিন সমীকরণে আটকে যাওয়ার শঙ্কায় ছিল লে আলবিসেলেস্তেদের।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন লিওনেল মেসি। নিজে গোল করে দলকে এগিয়ে নিলেন।

পরে সতীর্থ ইঞ্জো ফার্নান্দেজকে দিয়ে করালেন আরেক গোল। তাতেই মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে শেষ ষোলোর পথে টিকে রইল কোচ লিওনেল স্কালোনির দল। তথ্য সূত্র আরটিভি নিউজ।