News update
  • Bangladesh Seeks Additional $10b From World Bank     |     
  • Fire at Chawkbazar market under control, four firefighters injured     |     
  • 3,156-pound pumpkin grown in Rhode Island is possible world record     |     
  • Explosions rock Riyadh as Iranian strikes on vessels in Hormuz intensify     |     
  • Nobel Peace laureate defends international justice amid US criticism     |     

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে জার্মানি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2022-11-27, 9:12am




কাতার বিশ্বকাপে আজ (২৭ নভেম্বর) রয়েছে চারটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের বিপক্ষে মাঠে নামবে কোস্টারিকা।

সন্ধ্যা ৭টায় মরক্কোর মুখোমুখি হবে ইউরোপের দল বেলজিয়াম। রাত ১০টায় কানাডার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া ও দিবাগত রাত ১টায় দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেনের প্রতিপক্ষ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

‘ই’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় স্পেন ও জাপানের পয়েন্ট সমান ৩। আজকের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত করবে দল দুটি। বিশ্বমঞ্চে টিকে থাকতে এই গ্রুপের অন্য দুই দলের জন্য জয় অনিবার্য। প্রথম ম্যাচে হেরে কঠিন সমীকরণের মুখোমুখি জার্মানি ও কোস্টারিকা। এই দুই দলের পয়েন্ট সমান শূন্য। নকআউট পর্ব নিশ্চিতে জয়ের বিকল্প নেই।

‘এফ’ গ্রুপে আজকের ম্যাচে জয় পেলেই নকআউট পর্ব নিশ্চিত বেলজিয়াম। নকআউট পর্বে যাওয়ার জন্য গ্রুপের অন্য তিন দলের জয়ের বিকল্প নেই। ড্রয়ে মরক্কো ও ক্রোয়েশিয়ার পয়েন্ট সমান ১ এবং কানাডার পয়েন্ট শূন্য। তথ্য সূত্র আরটিভি নিউজ।