News update
  • Dhaka Ranks 14th Among World's Most Polluted Cities on Sunday      |     
  • MoFA Says Indian Media Misreported PM's November 19 Speech     |     
  • Gold Falls Below Tk 2 Lakh per Bhori for First Time in a Year     |     
  • COP31 Nears Close as ‘Weak’, ‘Compromised’ Draft Draws Fierce Backlash     |     
  • Bangladesh Begins Plan to Modernise Armed Forces: PM     |     

ফিফার নতুন ঘোষণা, বদলে যাচ্ছে বিশ্বকাপের নিয়ম

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-03-15, 3:20pm




২০২৬ ফুটবল বিশ্বকাপের পরিধি আরও বাড়িয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। আগামী আসরে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আর ৪৮ দলের বর্ধিত কলেবর হলেও ৪ দলের গ্রুপ নিয়েই মাঠে গড়াবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপ।

মঙ্গলবার (১৪ মার্চ) রুয়ান্ডার রাজধানী কিগালিতে ফিফার কাউন্সিলে এই সিদ্ধান্ত পাস করা হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

যদিও প্রাথমিকভাবে ৮০ ম্যাচ রাখার পরিকল্পনা করেছিল ফিফা। কিন্তু এখন এই সিদ্ধান্তে সংশোধনী এনেছে সংস্থাটি।

এখন ১২টি গ্রুপে ৪৮টি দলকে ভাগ করা হবে। বর্তমান ফরম্যাটের মতোই প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। আর প্রথমবারের মতো যুক্ত হচ্ছে রাউন্ড অব থার্টি-টু। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় নির্ধারিত ১৬টি শহরে ২০২৬ বিশ্বকাপ হবে।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। এর সঙ্গে প্রতিটি গ্রুপে তৃতীয় দলগুলোর মধ্যে ৮টি দল রাউন্ড অব থার্টি-টুতে জায়গা পাবে। এরপর ৩২ দল নিয়ে হবে নক-আউট পর্ব, এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।