News update
  • Tree logging in Bangladesh has fallen in last two years: Study     |     
  • Unsafe Food Kills 1.5 Million Yearly, WHO Warns Report     |     
  • Masud Khan Appointed New BSEC Chairman in Shake-up     |     
  • Verdict in Ramisa rape-murder case on June 7      |     

২০২৬ বিশ্বকাপ কেন খেলবেন না, জানালেন মেসি

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2023-06-16, 6:34am

resize-350x230x0x0-image-227762-1686851478-3665c1a41a0a9c989663bafe34e266021686875680.jpg




২০২৬ বিশ্বকাপে খেলবেন না, একদিন আগেই তা জানিয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মরুর বুকে প্রথম বিশ্বকাপে আকাশি-নীল শিবিরের ৩৬ বছরের আক্ষেপ ঘুচানো মেসি ৩৯ বছর বয়সে আগামী বিশ্বকাপে খেলবেন, এটা প্রায় অকল্পনীয়। তাই মেসির এমন সিদ্ধান্ত মোটেই অবাক হওয়ার মতো কোনো বিষয় না।

মেসি জানিয়েছেন, শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ২০২৬ বিশ্বকাপে থাকছেন না তিনি।

কেন তিনি ২০২৬ বিশ্বকাপে খেলতে পারবেন না, চীন সফরে সব ভক্তের জন্য সেই ব্যাখ্যাও দিয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক।

টাইটান স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি (মেসি) বলেছেন, এটাই (কাতার) ছিল আমার শেষ বিশ্বকাপ। দেখা যাক কী হয়, তবে মোটের ওপর বলা যায়, আমি আগামী বিশ্বকাপ খেলতে যাচ্ছি না।

মেসির মন্তব্য, বিশ্বকাপ নিয়ে আমি যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স ও সময়ের কারণে পরের বিশ্বকাপে খেলা আমার জন্য কঠিন। আমি বর্তমান মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি, তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত।

এদিকে চলতি বছরও দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বকাপজয়ী এ মহাতারকা। অন্তত আর্জেন্টিনার হয়ে দুর্বার এই মেসি। দলের হয়ে শেষ ৭ ম্যাচে করেছেন ১০ গোল। চীনের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৭৯ সেকেন্ডেই চমকপ্রদ এক গোলের দেখা পান আর্জেন্টাইন এ ক্ষুদে জাদুকর। তার নৈপুণ্যেই অজিদের ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

এ ম্যাচে গোল করে নতুন এক রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। সকারুদের জালে ১ মিনিট ১৯ সেকেন্ডে গোল করেন মেসি। এটি আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে চতুর্থ দ্রুততম গোল। একই সঙ্গে মেসির ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম গোল।

এর আগে, মেসির দ্রুততম গোলটি ছিল ২ মিনিট ২৬ সেকেন্ডে। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে এ গোলটি করেছিলেন মেসি। এ ছাড়া ক্লাব ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে বার্সার হয়ে ভিলাজয়োসার বিপক্ষে ম্যাচের দুই মিনিটে গোল করেছিলেন তিনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।