News update
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

বিশ্বসেরা ফুটবল লিগের র‍্যাঙ্কিং প্রকাশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2024-04-03, 9:30pm

images-1-13-8ede13082fde1a9c418e5b94f41ccdda1712158246.jpeg




মেসি ও রোনালদো লা লিগা ছাড়ার পর কিছুটা হলেও রং হারিয়েছে টুর্নামেন্টটি। তা ছাড়াও ফুটবল বিশ্বের সেরা লিগ কোনটা, এই বিষয়ে দর্শকদের মধ্যে তর্ক-বিতর্কের শেষ নেই। পরিসংখ্যানের ভিত্তিতে বিভিন্ন সময় অনেক প্রতিষ্ঠান সেরা লিগের বৈশ্বিক র‌্যাঙ্কিং করে থাকে। এমনই এক প্রতিষ্ঠান অপ্টা।

সম্প্রতি ২০২৪ সালের সেরা দশ ফুটবল লিগের র‌্যাঙ্কিং প্রকাশ করেছে গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিং প্রতিষ্ঠান অপ্টা । এই র‍্যাঙ্কিং অনুযায়ী সবার শীর্ষে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অবিশ্বাস্য ভাবে সেরা দশে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। অপ্টা এই র‌্যাঙ্কিং আপডেট করেছে ২৭ মার্চ।

অপ্টার র‌্যাঙ্কিং অনুযায়ী, প্রিমিয়ার লিগের পরে আছে স্প্যানিশ লা লিগা। তিনে আছে ইতালির সিরি আ। জার্মানির বুন্দেসলিগা আছে র‍্যাঙ্কিংয়ের চারে এবং পাঁচে ফ্রান্সের লিগ ওয়ান। শীর্ষ পাঁচের বাইরে ছয় নম্বরে আছে বেলজিয়ামের প্রো লিগ।

যদিও সেখানকার শীর্ষ ক্লাব আন্ডারলেখট, গেঙ্ক, ক্লাব ব্রুজও তত পরিচিত নয়। পর্তুগালের প্রিমেইরা লিগকে রাখা হয়েছে সাতে। সেরা দশ থেকে বাদ পড়েছে নেদারল্যান্ডসের লিগ ইরিডিভাইস।

অপ্টার র‍্যাঙ্কিংয়ে আট নম্বরে আছে ডেনিশ সুপারলিগান। নয়ে ব্রাজিলিয়ান সিরি আ। এবং দশে মেজর লিগ সকারকে রাখা হয়েছে।

অন্যদিকে গ্লোবাল ফুটবল র‌্যাঙ্কিংয়ের হিসাবে প্রিমিয়ার লিগ শীর্ষে থাকলেও দুইয়ে আছে জার্মান বুন্দেসলিগা। ইতালির সিরি আ চারে। ডাচ লিগ আছে ছয়ে।

আটে আছে ব্রাজিলের সিরি আ এবং পর্তুগালের লিগ আছে নয়ে। যুক্তরাষ্ট্রের মেজর লিগকে রাখা হয়েছে ১৬ নম্বরে। সেরা ৩০ এ নেই রোনালদোদের সৌদি প্রো লিগ। আরটিভি নিউজ।