News update
  • Gridlocks in Bonn sets stage for Antalya showdown     |     
  • Army to be deployed in 6 districts ahead of AL’s founding anniversary     |     
  • UK Prime Minister Keir Starmer quits     |     
  • PM Urges Malaysia to Recruit More Bangladeshi Workers     |     

কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেলেন শমিত সোম

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-05-01, 8:06pm

samit-shome-1587a4c294215b08be493f5a654636da1746108390.jpg




বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদনের আগেই কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন শমিত সোম। বৃহস্পতিবার (১ মে) বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী দুই-একদিনের মধ্যেই কানাডায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্টের জন্য আবেদনের কথা রয়েছে শমিত সোমের।

ফাহাদ করিম বলেন, শমিত সোমের পাসপোর্টসহ অন্যান্য সকল আনুষ্ঠানিকতা এগিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাসপোর্ট হওয়ার পর ফিফায় আবেদন করা হবে।

আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুর ম্যাচকে ঘিরেই শমিত সোমকে পরিকল্পনায় রেখেছে বাফুফে। তবে তা কোনও কারণে সম্ভব না হলে সোমকে ঢাকায় আনতে চায় ফেডারেশন। পাশাপাশি দলের সাথে সোমের পরিচয়পর্বটাও সেরে নিতে চায় বাফুফে। যমুনা