News update
  • Search Continues After Venezuela Quakes Kill 235     |     
  • Dhaka, Beijing sign 13 MoUs to deepen cooperation across key areas     |     
  • China Eyes Teesta Project, Trade Boost With Bangladesh     |     
  • PM Tarique, Li Qiang Hold Bilateral Talks in Beijing     |     
  • Bangladesh’s external debt stands at $78.22 billion: Khosru     |     

শক্তিশালী জর্ডানকে রুখে দিল লাল-সবুজের বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2025-06-04, 7:39am

img_20250604_073923-99eb1af738eb486b43ff9d7794c0bd211749001188.jpg




বিশ্ব ফুটবল র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল। স্বাগতিক জর্ডানের র‌্যাঙ্কিং ৭৪। সেখানে লাল-সবুজের দল বাংলাদেশের ১৩৩।

মঙ্গলবার (৩ জুন) আম্মানে কিং আবদুল্লাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচে জর্ডানকে রুখে দেয় বাংলাদেশের মেয়েরা। র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে তাদের মাটিতে এক পয়েন্ট আদায় নেয় বাংলাদেশ নারী ফুটবল।

ম্যাচ শুরুর মাত্র ৫ মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। জর্ডানের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। 

তবে প্রথমার্ধের ৪৩ মিনিটে সমতায় ফেরান শামসুন্নাহার জুনিয়র। কিন্তু দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় জর্ডান। ৫৮ মিনিটে ৯ নম্বর খেলোয়াড়ের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

তবে শেষ পর্যন্ত হাল ছাড়েনি বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষের ডিফেন্স ভেঙে ৮২ মিনিটে দলকে আবারও সমতায় ফেরান শাহেদা আক্তার রিপা। ম্যাচের শেষ দিকে দু’দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকলেও আর কেউ গোল করতে পারেনি। ফলে ২-২ গোলে ড্র হয়ে ম্যাচ শেষ হয়।

এর আগে, ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এই ম্যাচেও পয়েন্ট আদায় করে টুর্নামেন্টের দুটি ম্যাচই ড্র করেছে বাংলাদেশ। জাতির আন্তর্জাতিক টুর্নামেন্টের শেষ ম্যাচেও অপরাজিত থাকল আফঈদা খন্দকারের দল।