News update
  • Dhaka Tops Global Pollution List with Hazardous Air     |     
  • Country Observes Martyred Army Day Today     |     
  • 100 CSOs rally against Trump’s trade tactics, urge access to drugs     |     
  • BNP believes in multiparty democracy, not revenge: Moyeen Khan     |     
  • Bangladesh reaffirms commitment to revitalise SAARC process     |     

কেইনের নৈপুণ্যে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বায়ার্ন

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-02-22, 8:24am

9dd242d86eecca7fd0dac4c052d027b942922e12974c0c76-fcd0519e2e6b3310dada1121bbc0134a1771727094.jpg




শেষ দিকে অবশ্য ম্যাচটি জমিয়ে তুলেছিল আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট। তবে নাটকীয় কিছু করে দেখাতে পারেনি দলটি। হ্যারি কেইনের নৈপুণ্যে বুন্দেসলিগার শীর্ষস্থান আরও মজবুত করলো বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (২১ ফেব্রুয়ারি) আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৩-২ গোলে হারিয়েছে বায়ার্ন।

বায়ার্নের জয়ে বড় ভূমিকা রেখেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। তিন গোলের দুটিই করেছেন এই স্ট্রাইকার। লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে দুটি করে গোল করলেন কেইন। 

১৬ মিনিটে আলেকসান্দার পাভলোভিচের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৭৭ ও ৮৬তম মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। 

গত রাউন্ডে ভার্ডার ব্রেমেনের বিপক্ষে জোড়া গোল করে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন কেইন। ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ম্যাচ শুরুর আগে বিশেষ সম্মাননা জানানো হয় তাকে। 

চলতি মৌসুমে বুন্দেসলিগায় কেইনের মোট গোল হলো ২৩ ম্যাচে ২৮টি। এই জয়ে আপাতত ৯ পয়েন্টে এগিয়ে গেছে বায়ার্ন। ২৩ ম্যাচে ১৯ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৬০। ২৩ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ফ্রাঙ্কফুর্ট।