News update
  • President undergoes stent implantation for heart block in UK      |     
  • Delhi says closely follows all devs around world, on FM’s China trip     |     
  • 3 to die, 6 on life in prison for Rajbari village doctor murder     |     
  • July Museum to Inspire Fight for Democracy: Speaker     |     
  • Trump Says Mideast Ceasefire Near Collapse     |     

গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

গ্রীণওয়াচ ডেস্ক ফুটবল 2026-03-28, 10:25am

rarwrwqr-e87d4405aebf2f2635457272cefe8a8b1774671936.jpg




প্রথমবারের মতো আফ্রিকান দেশ মৌরিতানিয়ার মুখোমুখি হয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান বিশাল-লিওনেল মেসিদের দল যেখানে শীর্ষ সারিতে, সেখানে মৌরিতানিয়া পিছিয়ে আছে ১১২ ধাপ। কাগজে-কলমে একপেশে ম্যাচ হওয়ার কথা থাকলেও মাঠের লড়াইয়ে প্রত্যাশার তুলনায় বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে আলবিসেলেস্তেরা।

তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা ফুটবল দল। প্রীতি ম্যাচে তারা ২-১ গোলে হারিয়েছে মৌরিতানিয়ারকে। যদিও ২-০ গোলে এগিয়ে থাকার পর শেষ মুহূর্তে গোল হজম করায় কিছুটা হতাশ হয়েছেন আর্জেন্টাইন সমর্থকেরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে স্বাগতিকরা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন এনজো ফারনান্দেজ ও নিকো পাজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। বুয়েন্স আয়ার্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়াম স্টেডিয়ামে তাকে করতালিতে স্বাগত জানান দর্শকরা। মাঠে নেমে কয়েকটি চেনা বাঁ পায়ের ঝলকও দেখান মেসি। তবে এদিন গোলের দেখা পাননি তিনি।

দুই গোলে পিছিয়ে থেকেও লড়াই ছাড়েনি মৌরিতানিয়া। বরং ম্যাচের শেষদিকে তারা আক্রমণের তীব্রতা বাড়ায়। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান কমান জর্ডান লেফোর্ট। তাতে শেষ বাঁশি বাজার আগে কিছুটা চাপে পড়ে যায় আর্জেন্টিনা।

ম্যাচের পরিসংখ্যানও বলছে, জয় পেলেও পুরো ম্যাচে খুব বেশি স্বস্তিতে ছিল না আর্জেন্টিনা। তারা ৬৪ শতাংশ বল দখলে রাখলেও গোলের উদ্দেশে নেয় ৭টি শট, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে মৌরিতানিয়া নেয় ১১টি শট, যার ৪টিই ছিল অন টার্গেট।

ফলে ম্যাচের ফলাফল আর্জেন্টিনার পক্ষে গেলেও পারফরম্যান্সে বেশ কিছু জায়গায় প্রশ্ন থেকে গেছে। বিশেষ করে রক্ষণভাগের শেষ মুহূর্তের ভুল এবং প্রতিপক্ষকে অতিরিক্ত সুযোগ দেওয়ার বিষয়টি ভাবাচ্ছে সমর্থকদের।

এই ম্যাচে মূলত দল ও খেলোয়াড়দের আরও একবার যাচাই করে দেখলেন কোচ লিওনেল স্কালনি। পরীক্ষা-নিরীক্ষার সেই মিশনে জয় মিললেও পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। 

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামী ১ এপ্রিল ভোরে আর্জেন্টিনা মুখোমুখি হবে জাম্বিয়ার। তার আগে এই জয় স্বস্তি দিলেও সতর্কবার্তাও দিয়ে গেল স্কালোনির শিষ্যদের।