News update
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     
  • Myanmar Recognises 309,000 Rohingyas as Former Rakhine Residents     |     
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     

বাইফা অ্যাওয়ার্ড পেলেন আকলিমা খান

গ্রীণওয়াচ ডেস্ক ফ্যাশন 2023-03-06, 7:26am

resize-350x230x0x0-image-214674-1678041323-685c4e2b11f65573433b2e605dac01ef1678065987.jpg




বেস্ট মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট হিসেবে ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’ পেলেন নান্দনিক গ্ল্যামারের জন্য খ্যাত আকলিমা খান।

গত শনিবার (৪ মার্চ) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনের কেন্দ্রের হল অব ফেমে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফিল্ম (বাইফা) অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং অনুষ্ঠানটির উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

এছাড়াও মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগম। স্বাগত বক্তব্য রাখেন বাইফার প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন।

আকলিমা খান তার বিউটি সেলুন ক্লায়েন্টদের বৈচিত্র্যময় চাহিদা মেটাতে বিস্তৃত পরিসরের পরিষেবা প্রদান করছে। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দিঘীসহ দেশের জনপ্রিয় শিল্পীদের সাজিয়েছেন তিনি।

এর আগে, ২০২০ সালে কলকাতায় মর্যাদাপূর্ণ মহাত্মা গান্ধী পুরস্কারসহ বেশ কয়েকটি পদক ও সম্মাননা অর্জন করেছেন আকলিমা। এছাড়াও সেরা হেয়ার স্টাইলিশ হিসেবে মুম্বাইতে প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিতের হাত থেকেও অ্যাওয়ার্ড নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ‘বাইফা অ্যাওয়ার্ড ২০২৩’-এ বিভিন্ন ক্যাটাগরিতে মমতাজ বেগম, পরীমণি, শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, মেহজাবিন চৌধুরী, আজমেরী হক বাঁধন, জিয়াউল ফারুক অপূর্ব, প্রার্থনা ফারদিন দীঘি, নাদিয়া-নাঈম দম্পতি, বারিশ-সীমান্ত দম্পতি, গৌতম সাহাসহ আরও অনেকে পুরস্কার পান। তথ্য সূত্র আরটিভি নিউজ।