News update
  • Two-day ‘Nazrul Dance Festival 2026’ underway at BSA     |     
  • MPO-listed teachers’ eligibility for local polls rests with EC: Shahe Alam     |     
  • How Ganges Treaty 1996 Missed Guarantee, Arbitration Clauses     |     
  • Saudi Arabia, Houthis trade strikes over Bab al-Mande     |     
  • Iraq seizes drone-launching pad used targeting Saudi oil pipeline     |     

পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতির বিষয়ে আরো পর্যালোচনার আহবান শিক্ষামন্ত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক বইপত্র 2024-01-26, 2:17pm

image-123794-1706190598-43029a4ae1124d39ff06de9b426fcaba1706257065.jpg




শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি সহজবোধ্য করার বিষয়ে আরো পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

আজ রাজধানীর মতিঝিলে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডে (এনসিটিবি) পরীক্ষা ও মূল্যায়নের সাথে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে নতুন কারিকুলামের মূল্যায়ন পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন,  ষাণ্মাসিক ও বার্ষিক পরীক্ষার বিষয়ে শিক্ষাবর্ষের প্রথম মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি পর্যন্ত সৃষ্টি হওয়া অভিজ্ঞতা, তথ্য ও  উপাত্ত পর্যালোচনা করা হবে। 

তিনি এ সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত খতিয়ে দেখে, নীতিনির্ধারণী পর্যায়ে সুপারিশ করার জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে অনুরোধ করেছেন। 

এ সময় এনসিটিবি চেয়ারম্যান মো: ফরহাদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর এর অধ্যাপক ড. তারিক আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।  তথ্য সূত্র বাসস।