News update
  • Gaza unsafe for civilians as Israeli attacks hit homes, classrooms     |     
  • El Niño May Push 49 Million More Into Acute Hunger     |     
  • Acting President Urges Unity on National Interest     |     
  • Strong El Nino to dominate global climate in late 2026: WMO     |     
  • July Mass Uprising Day Today     |     

মাধ্যমিকের শিক্ষার্থীরা কবে পাবে পাঠ্যবই, জানালেন এনসিটিবি চেয়ারম্যান

গ্রীণওয়াচ ডেস্ক বইপত্র 2024-12-23, 9:00am




জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বিষয়ের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনটিসিবি) চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান।

রোববার (২২ ডিসেম্বর) এনসিটিবি কার্যালয়ে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ব্রিফিংয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই, মাধ্যমিকের ৩ বই, ১-১০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের আরও ৫ বই আর ২০ জানুয়ারির মধ্যে মাধ্যমিকের সব বই সরবরাহের জন্য মুদ্রণ শিল্প মালিকদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

এ সময় মুদ্রণ শিল্প সমিতির সভাপতি রাব্বাবি জব্বার পাঠ্যবই সরবরাহের সময় বাড়িয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির চিঠির জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি নির্ধারিত সময়ে পাঠ্যপুস্তক মুদ্রণের, কাজে গতি এসেছে, আমরা আশাবাদী যথাসময়ে কাজ শেষ করতে পারবো।’ সময়।