News update
  • 40-foot-long dead whale float to Kuakata sea     |     
  • Bangladesh’s export earnings fall by 7.09pc in May     |     
  • New Force Commander of UNFICYP Lt Gen Minhazul Alam meets PM     |     
  • BERC raises retail power tariff by Tk 1.52 per unit     |     
  • 21 Killed in New Delhi Hotel Fire, Many Foreign Victims     |     

কুয়াকাটা সমুদ্রে ভাসছে ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

বন্যপ্রানী 2026-06-03, 6:45pm

dead-whale-float-to-kuakata-sea-95b80e48b08e7fedcf47f17f7debd9891780490704.jpg

Dead whale float to Kuakata Sea



পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। বুধবার বেলা সাড়ে এগারোটায় কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে তিমিটি ভাসতে দেখে জেলেরা।

এ খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা) এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করে। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব না হলেও স্রোতের টানে সেটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা। এ যাবৎ কালে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে তিমিটির গতিবিধি পর্যবেক্ষন করা হচ্ছে। এ তিমিটি প্রায় ৪০ ফুটের মতো লম্বা হবে। স্রোতের টানে বিকালের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে। ধারনা করা হচ্ছে,  প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারনে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিমিটির কঙ্কাল সংরক্ষনের দাবি জানিয়েছেন তিনি। - গোফরান পলাশ