News update
  • PM Tarique inaugurates three pilot SDG villages     |     
  • Indian High Commissioner Trivedi meets PM Tarique     |     
  • SSC, Equivalent Exam Results Published, Pass Rate 62.25%     |     
  • Global Oil Prices Rise Again Amid Hormuz Uncertainty     |     
  • 17 Bangladeshis Killed in Saudi Arabia Factory Fire     |     

কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

বন্যপ্রানী 2023-02-07, 7:30pm

hawk-of-a-rare-species-recovered-in-kalapara-d0feccd4e0093bf89c8c2f87adbad0c21675776604.jpg

Hawk of a rare species recovered in Kalapara



পটুয়াখালী: কুয়াকাটায় বিলুপ্ত প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার বেলা এগারোটায় কুয়াকাটা পৌরসভার তুলতালীর বিল থেকে বাজপাখিটি উদ্ধার করা হয়। এটির বাম পাখায় কিছুটা ক্ষত রয়েছে। 

এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম জানান, বাজপাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে ধস্তাধস্তি করতে ছিলো। পরে এটি কিছুটা আহত হলে আমরা উদ্ধার করে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। 

মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বিট অফিসারকে পাঠিয়ছি। পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। - গোফরান পলাশ