
রোহিঙ্গা সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস দিয়েছে চীন। ঢাকা-নাইপেদো আলোচনায় মধ্যস্ততায় সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছে বেইজিং।
এছাড়াও মিয়নমার হয়ে ঢাকা-বেইজিং ইকোনমিক করিডোরে আগ্রহ প্রকাশ করেছে শি জিনপিংয়ের সরকার।
শুক্রবার (২৬ জুন) চীনের সর্বোচ্চ ক্ষমতাধর ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলোচনার বিষয়বস্তু তুলে ধরে এক ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা।
দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও শি জিনপিং ও তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছে বলেও জানান তারা।
উপদেষ্টারা বলেন, প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক ও অংশীদারিত্বের ভিত্তি রচনা হয়েছে, এই সম্পর্ক শুধু ব্যবসায় সীমাবদ্ধ থাকবে না, বরং দীর্ঘমেয়াদি বন্ধুত্বে রূপ নেবে।