News update
  • Wage Board for Garment Workers to Be Formed Sunday     |     
  • Mass mobilisation to secure river-water rights urged     |     
  • HSC Results 2026 Published, Pass Rate Stands at 52.12%     |     
  • Nations Agree to Revive Efforts to Meet 2030 Nature Goals     |     
  • Dhaka Among World’s 15 Most Polluted Cities on Saturday     |     

জ্বালানি সংকটে উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না: বাণিজ্যমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2026-06-27, 11:29pm

img_20260627_232804-e4573be826197f8feaf686e88487acfb1782581396.jpg




জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যমান উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২৭ ‍জুন) বিজিএমইএ আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

বাণিজমন্ত্রী বলেন, অবকাঠামোয় বিনিয়োগ করেও গ্যাসের অপ্রাপ্যতায় বেশ কিছু প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করতে পারছে না।

তবে, জ্বালানি সমস্যা সমাধানে আরও একটি ভাসমান এলএনজি টার্মিনাল যুক্ত করার কথা জানান খন্দকার আব্দুল মুক্তাদির। এর মাধ্যমে দিনে আরও সাড়ে পাঁচশ থেকে থেকে ছয়শ এমএমসিএফটি গ্যাস সরবরাহ কিরা সম্ভব হবে বলে জানান তিনি।

এ ছাড়া, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে আগামী দিনে আরও বিদেশি অপারেটর নিয়োগ দেয়ার কথাও জানান খন্দকার আব্দুল মুক্তাদির।