News update
  • November 7 Declared a Public Holiday Every Year     |     
  • LPG Shortage, Overcharging Hit Consumers Across Dhaka     |     
  • Energy, investment, Rohingya issue to top Bangladesh-Indonesia talks      |     
  • Japan Remains Bangladesh’s Trusted Development Partner: Envoy     |     
  • Dhaka ranks world’s second most polluted city this morning      |     

পোশাক শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে যা জানালো বিজিএমইএ

গ্রীণওয়াচ ডেস্ক বানিজ্য 2025-03-25, 8:52pm

435435345fw-a7f51f8da54bb42632cdedf2bb1f39811742914345.jpg




দেশের ৯০ শতাংশ পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস দেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

মঙ্গলবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, ঈদ বোনাস পরিশোধ হয়েছে ৯০.১৮ ভাগ কারখানায়। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ হয়েছে ৯৮.৮৬ ভাগ কারখানায়।

এছাড়া মার্চ মাসের ১৫/৩০ দিনের বেতন ৯.৪৪ ভাগ কারখানায় দেয়া হয়েছে বলেও জানিয়েছে বিজিএমইএ।

 সংগঠনটি আরও জানায়, আজ ঢাকা ও চট্রগ্রাম বিজিএমইএভুক্ত ২১০৭ টি কারখানা চালু রয়েছে। ১৩/১ ধারায় বন্ধ রয়েছে ৩টি কারখানা। সময় সংবাদ