News update
  • 32 Wells Drilled in Seven Months, Adding 148 MMCF Gas     |     
  • Dhaka ranks 6th globally in air pollution Thursday morning     |     
  • US, Iran hold indirect nuclear talks in New York: US media     |     
  • Sri Lanka's former first lady is arrested on corruption allegations     |     
  • Biman signs deal with Airbus to acquire 10 jets     |     

ভিভো ওয়াই৩২: দীর্ঘস্থায়ী ব্যাটারিতে চলবে ব্যস্ত দিন

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2026-10-08, 12:36pm

img_20261008_123314-85781d6ef5d787bb5bae6bf535c610151791441399.jpg




বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত দিনের কাজ, যোগাযোগ ও ব্যক্তিগত জীবনের নানা প্রয়োজনে নির্ভরযোগ্য সঙ্গী হতে ফোনটিতে রয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি, যা দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দিতে তৈরি। 

সকালের কাজ শুরু থেকে দিনের শেষ পর্যন্ত গ্রাহকের সঙ্গে যোগাযোগ, জরুরি মেসেজের উত্তর, মোবাইল পেমেন্ট ও ব্যাংকিং কিংবা ব্যবসার হিসাব-নিকাশ, সবকিছুতেই স্মার্টফোন এখন দৈনন্দিন কাজের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার মালিক, স্থানীয় সেবা প্রদানকারী, প্রস্তুতকারক, ব্যবসায়ী ও অনলাইন বিক্রেতাদের জন্য সারাদিনের ব্যস্ততায় দীর্ঘস্থায়ী ব্যাটারি বাড়তি সুবিধা দেয়। এসব দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ভিভো ওয়াই৩২।

ব্যাটারির সক্ষমতার পাশাপাশি ওয়াই৩২-এ দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য রয়েছে ৬ বছরের ব্যাটারি হেলথ ও ৪৪ ওয়াট ফ্ল্যাশচার্জ। এর ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ভরযোগ্য কার্যক্ষমতা গরম আবহাওয়াতেও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। এমনকি এমন আবহাওয়াতেও ফোনটিতে সর্বোচ্চ ২০ ঘণ্টা পর্যন্ত শর্টস ভিডিও দেখা যায়।

ভিভো ওয়াই৩২-এর নান্দনিক নকশায়ও রয়েছে বাড়তি আকর্ষণ। গোধূলির আকাশের গভীর লালচে-বাদামি রং থেকে অনুপ্রাণিত টোয়াইলাইট রেড ঢাকার পরিশীলিত সৌন্দর্যকে তুলে ধরে, আর সানসেট অরেঞ্জ ফুটিয়ে তোলে কক্সবাজারের প্রাণবন্ত আবহ। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক লাইট এর সৌন্দর্যে যোগ করেছে ভিন্ন মাত্রা। 

দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষার জন্য ওয়াই৩২-এ রয়েছে ভিভোর সবচেয়ে শক্তিশালী পানি প্রতিরোধ ব্যবস্থা, আইপি৬৮ ও আইপি৬৯ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা এবং অ্যান্টি-ড্রপ আর্মার । এমনকি ফোনটি সর্বোচ্চ ৩ মিটার পানিতে ৩০ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে।

ভিভো ওয়াই৩২ বাংলাদেশজুড়ে ভিভোর অনুমোদিত শোরুমগুলোতে পাওয়া যাবে। ৪ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩০,৯৯৯ টাকা এবং ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও,  আগাম ক্রেতাদের জন্য থাকছে বিশেষ প্রি-অর্ডার অফার।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, আকর্ষণীয় নকশা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী সুরক্ষা সুবিধার সমন্বয়ে ভিভো ওয়াই৩২ কাজ ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততায় ব্যবহারকারীদের পাশে থাকতে তৈরি।