News update
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     

মহাকাশীয় বিরল দৃশ্যের সাক্ষী হলেন কোটি কোটি মানুষ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2024-08-20, 6:58am




মহাকাশীয় সৌন্দর্য বছরের প্রথম সুপার ব্লু মুনের অনাবিল সৌন্দর্য খালি চোখে দেখলেন ভারত ও পাকিস্থানের কোটি কোটি মানুষ।

সোমবার (১৯ আগস্ট) পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশনের (সুপারকো) বরাতে এ খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ টিভি।

মহাকাশ সংস্থাটি জানিয়েছে, সোমবার (১৯ আগস্ট) রাত ১১টা ২৬ মিনিটে পাকিস্তানের আকাশে এই বছরের প্রথম সুপারমুন দেখা গেছে। পরবর্তী তিনটি সুপারমুন হবে ১৮ সেপ্টেম্বর, ১৭ অক্টোবর এবং ১৫ নভেম্বর।

২০২৩ সালের ১ আগস্ট রাতের স্টার্জন মুন এবং ৩০ আগস্ট রাতের সুপার ব্লু মুন দেখা গিয়েছিল। এর প্রায় এক বছর পর এ বছরের প্রথম সুপার ব্লু মুন বিশ্ববাসীকে বিমোহিত করলো।

১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে সুপারমুন শব্দটি নামকরণ করেন। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করে তখনই ‘সুপারমুন’ দৃশ্যমান হয়। এসময় পৃথিবী ও তার একমাত্র উপগ্রহ চাঁদের গড় দূরত্বের চেয়ে ৯০ শতাংশ বেশি কাছাকাছি অবস্থান করে। কক্ষপথে আবর্তিত হওয়ার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে অর্থাৎ ৩ লাখ ৬৩ হাজার ৩০০ কিলোমিটারের মধ্যে তখন এটি ৩০ শতাংশের বেশি উজ্জ্বল এবং ১৪ শতাংশ বড় দেখায়। এই অবস্থাকে সুপারমুন বলা হয়।

চাঁদকে এই সময় পৃথিবী থেকে সবচেয়ে উজ্জ্বল দেখায়। আরটিভি।