News update
  • Tap grants, local finance; shun loans for energy sovereignty      |     
  • Govt eyes 3,000-4,000MW solar power addition to grid before next summer: PM     |     
  • Dhaka Ranks Fifth Among World’s Most Polluted Cities on Tuesday      |     
  • Protests Disrupt Production at 681 Factories Across Bangladesh     |     
  • LPG Price Hike Fuels Fears of Tk 2,500 Cylinder Cost     |     

স্টার টেকের অফিসে স্টারলিংক প্রতিনিধিদের আগমন, নতুন সম্ভাবনা

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-10-21, 2:32pm

rtr45435324523-fce6aa3f32f701c263d70f2ecc93c6041761035533.jpg




স্যাটেলাইটভিত্তিক উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা প্রদানকারী স্টারলিঙ্ক-এর প্রসার এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনার জন্য সম্প্রতি স্টার টেক লিমিটেড -এর অফিসে স্টারলিঙ্কের এক উচ্চপদস্থ প্রতিনিধিদল সফর করেছে।

স্টারলিঙ্কের প্রতিনিধি ব্রায়ান শিন, ওশান বীরাসিংহে এবং নাটালি রাইডারকে স্টার টেক লিমিটেডের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

স্টার টেক লিমিটেড জানিয়েছে, স্টারলিঙ্কের প্রতিনিধিদের স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বৈঠকে বাংলাদেশের বাজারে স্টারলিংকের সর্বশেষ কার্যক্রম, প্রযুক্তিগত আপডেট এবং সম্ভাবনাময় সুযোগ নিয়ে আলোচনা হয়।

এ ছাড়াও বাংলাদেশের বাজারে স্টারলিঙ্ক-এর সাম্প্রতিক অগ্রগতি এবং উচ্চ গতির স্যাটেলাইট সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগগুলো কীভাবে আরও বাড়ানো যায়, সেদিকে জোর দেওয়া হয়। প্রযুক্তি পণ্য বিক্রয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্টার টেক-এর সাথে স্টারলিঙ্কের এই বৈঠকটি বাংলাদেশে তাদের উপস্থিতি আরও জোরদার করার ইঙ্গিত বহন করছে।

উভয় পক্ষই দেশের প্রতিটি মানুষের কাছে অত্যাধুনিক স্যাটেলাইট সংযোগ পৌঁছে দিতে তাদের যৌথ প্রচেষ্টার উপর অঙ্গীকারবদ্ধ। এ সময় স্টারটেকের পরিচালক মো. সাজিদুর রহমানসহ অন্যন্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিশ্বজুড়ে উচ্চগতির ইন্টারনেট সরবরাহে আলোচিত স্টারলিংক যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি প্রকল্প, যা নিম্ন-কক্ষপথে থাকা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিশ্চিত করে। বাংলাদেশের ডিজিটাল সংযোগ সম্প্রসারণে তাদের অংশগ্রহণ দেশটির প্রযুক্তিখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে বলে আশা করা হচ্ছে।