News update
  • PM Proposes Five Urgent Steps to Resolve Rohingya Crisis     |     
  • Govt Appoints Indonesian Firm to Operate Cox’s Bazar SPM     |     
  • ADB lowers Bangladesh’s growth forecast to 4 % in FY2027     |     
  • El Niño Tests Global Readiness for a Changing Climate     |     
  • Dhaka's air quality recorded moderate on Wednesday morning      |     

সারাদেশে আজ মোবাইল ফোনের দোকান বন্ধ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-11-30, 9:15am

img_20251130_091335-61cf242d35839ecb2a85a04c25649adf1764472522.jpg




জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন এনইআইআর নীতির সংস্কারের দাবিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকাসহ সারা দেশের সব মোবাইল ফোনের দোকান বন্ধ রয়েছে। মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এ কর্মসূচি ঘোষণা করে।

শনিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমবিসিবির সভাপতি মোহাম্মদ আসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নতুন এনইআইআর নীতির কারণে ব্যবসায়ীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নীতির জটিলতা ও অতিরিক্ত নিয়ন্ত্রণ বাজারে একচেটিয়া সিন্ডিকেট তৈরির সুযোগ করে দিচ্ছে, যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য বড় হুমকি।

এনইআইআর নীতির সংস্কারের পাশাপাশি একচেটিয়া সিন্ডিকেট বন্ধ, মোবাইল আমদানিতে ন্যায্য করনীতি এবং আমদানির উন্মুক্ত সুযোগ সৃষ্টির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে দোকান বন্ধ রাখা হয়েছে বলে সংগঠনটি জানায়।

এ ছাড়া আজ সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজার,পান্থপথ এলাকায় এমবিসিবির ব্যানারে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংগঠনের নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

ব্যবসায়ীদের এই হঠাৎ কর্মসূচির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন কেনা–বেচা এবং সার্ভিসিং কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। দোকানপাট বন্ধ থাকায় অনেকে নির্দিষ্ট কাজ সারতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন।