News update
  • PM Orders Study on Restoring Universal Stipends for Girls     |     
  • President urges KSA to make hajj more convenient for Bangladeshi pilgrims     |     
  • Second Teesta Bridge: Costly shortcut that heavy vehicles cannot take     |     
  • March in Stockholm for stronger climate action ahead of polls     |     
  • Dhaka ranks 18th in global air quality ranking Monday morning     |     

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ড্যাবের দোয়া

গ্রীণওয়াচ ডেস্ক সংগঠন সংবাদ 2025-11-30, 9:12am

img_20251130_091103-b30005f549e8e79831c0ba17d3d006f91764472367.jpg




সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখা ডাক্তারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

শনিবার (২৯ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ড্যাব ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ডা. রেজওয়ানুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ডা. ফখরুজ্জামান, ট্রেজারার ডা. শাইফুল ইসলাম সাকিল, ডা. জোনাইদুর রহমান লিখন, ডা. সজীব, ডা. ওভি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ছাড়া দোয়া মাহফিলে যোগ দেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক এবং সহযোগী অধ্যাপক ডা. মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য চিকিৎসক নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার  অবদান অনস্বীকার্য। আমরা তার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।

দোয়া মাহফিল শেষে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।