News update
  • Govt Earns Public Trust in First Six Months: Mahdi Amin     |     
  • Myanmar Recognises 309,000 Rohingyas as Former Rakhine Residents     |     
  • Bangladesh Unaware of Hasina’s Status in India: Chief Prosecutor     |     
  • Rooppur to Supply 300MW to National Grid in September     |     
  • Iran Announces $30,000 Reward for Capturing US Troops     |     

চুক্তিবদ্ধ বিদ্যুৎকেন্দ্রের তথ্য চায় জাতীয় কমিটি

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-09-16, 6:06pm




বিশেষ বিধানের আওতায় চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে জাতীয় কমিটি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য চাওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশেষ বিধানের আওতায় চুক্তিবদ্ধ বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তথ্য দিতে হবে। মন্ত্রণালয় ও পিডিবির কাছে থাকা তথ্য সাত দিনের মধ্যে জাতীয় কমিটির কাছে জমা দিতে হবে। 

এতে আরও জানানো হয়, জাতীয় কমিটির পরবর্তী বৈঠক ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।