News update
  • Scale 7.7 quake off Indonesia coast, kills at least 47, topples homes     |     
  • PM for swift steps to restore energy supply, patience to resolve crisis     |     
  • 7 crore people to get mobile internet access within 6-12 months     |     
  • 86 proposals from 14 groups to revive closed govt factories     |     
  • Trump Threatens to Declare Strait of Hormuz US Territory     |     

শীতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে নির্দেশনা

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2024-10-28, 1:46pm




শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার পরিহার করতে নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (২৮ অক্টোবর) উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। এ পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়সমূহ ও তাদের আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানিসমূহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করতে হবে। এর ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে।

এর আগে, বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছিল।

নির্দেশনায় এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা।

আরটিভি