News update
  • Bangladesh Has 1.584m Tonnes of Fertiliser in Surplus      |     
  • July Uprising crimes: Obaidul Quader, six others get death penalty     |     
  • School relocation row halts Gaibandha char children’s learning     |     
  • REHAB president's post declared vacant over loan default     |     
  • China criticises idea it is in 'malicious competition' over AI     |     

শনিবার ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গ্রীণওয়াচ ডেস্ক বিদ্যুৎ 2025-10-24, 5:23pm

rterewrewr-56bd65dfc24c996cc94ceff21de6aceb1761305025.jpg




জরুরি রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের জন্য শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বেশকিছু এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারগুলোর জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ ছাড়াও রাইট অফ ওয়েতে গাছপালা কর্তন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ ঘণ্টা বালুচর ফিডার লাইনের আওতাধীন এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এই এলাকাগুলো হলো- বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বাংলা আবাসিক এলাকা, নতুন বাজার, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস ও আশপাশের এলাকা। যদিও নিরাপত্তার স্বার্থে সাট-ডাউনের সময়কালীন সময়ে লাইন চালু থাকলেও তা বন্ধ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।