News update
  • No more “Aynaghar”, perpetrators to face justice: President Fakhrul     |     
  • Battery-powered rickshaws to be banned on Dhaka’s main roads     |     
  • Malaysia to Recruit 200,000 Bangladeshi Workers by End-Sept     |     
  • Lionel Messi scores 4 goals, helps Inter Miami to 7-1 win over Montreal     |     
  • China sends tunnel experts for rescue operations in Nepal     |     

তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা ১৯ জনে বৃদ্ধি

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2023-02-20, 4:33pm

image-79688-1676882590-d59105dc4add0972bee28550a239fe8d1676889186.jpg




মধ্য এশিয়ার পার্বত্যঘেরা ছোট্ট দেশ তাজিকিস্তানে হিমবাহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১৯ হয়েছে।

জরুরি সেবার এক বিবৃতিতে বলা হয়েছে, ফেব্রুয়ারি ১৫ থেকে ১৯ পযর্ন্ত সাতবার ভূমিধস ও ছয়বার পাথরধস রেকর্ড করা হয়েছে। এতে ১৯ জন মারা গেছে।

সাবেক সোভিয়েতভুক্ত দরিদ্র তাজিকিস্তিন প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। মৃত সকলেরই বাস ছিল আপার বাদাখশানে যেটি চীন, আফগানিস্তান ও কিরগিজস্তান সীমান্ত সংলগ্ন ও পামির পর্বত বেষ্টিত একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

এদিকে এ প্রাণহানিতে তিন দশক ধরে দেশটির ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইমামালি রহমনের কাছে সাবেক সোভিয়েতভুক্ত দেশগুলোসহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শোকবার্তা পাঠিয়েছেন। তথ্য সূত্র বাসস।