News update
  • Dhaka Traffic Police Take on Bigger Role in Fighting Crime     |     
  • Customs detect bid to import 4 luxury cars as used parts     |     
  • Nearly 1,000 missing in Tibet, Nepal in catastrophic glacial floods     |     
  • Glacial collapse-induced floods kill at least 160 people on Nepal-China border     |     
  • At Least 160 Killed in Nepal-China Border Flash Floods     |     

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2025-09-13, 9:52am

5cb63ffecca358cd698b8a88552a6d2e3d0b746e3148b09a-d5850a5ad66bf9aef9da2242c14c3dcb1757735544.jpg




রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

জিএফজেড জানায়, শনিবার আঘাত হানা  ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।

তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪। এর গভীরতা ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ ভূমিকম্প থেকে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।