News update
  • Around 7,500 Bangladeshis imprisoned in Saudi Arabia: Shama Obaed     |     
  • Bangladesh Outperforms India in Global Hunger Index 2026     |     
  • Covered van hits Gazipur police patrol team, killing SI, BNP leader     |     
  • Korean City scrambles to rescue dusky shark after it returns to canal     |     
  • PM inspects Mongla Port, Sundarbans, proposed economic zone     |     

কলাপাড়ায় এবিএম মোশাররফকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

বিবিধ 2026-02-13, 11:14pm

leaders-of-the-kalapara-press-club-on-friday-greeted-abm-mosharraf-hossain-for-winning-the-patuakhali-4-parliamemtary-election-cf57fa5cfd043e6b39549b1a5ccd7f3d1771002848.jpg

Leaders of the Kalapara Press Club on Friday greeted ABM Mosharraf Hossain for winning the Patuakhali 4 parliamemtary election .



পটুয়াখালী: ১১৪, পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় কলাপাড়া প্রেসক্লাবের সংবাদ কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু সহ  প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

 নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন উপস্থিত সকল সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন। এবং বলেন, 'আগামী ৫ বছরের জন্য আপনারা আমার উপর যে দায়িত্বভার অর্পণ করেছেন আমি যেন বিশ্বস্ততার সাথে তা পালন করতে পারি এজন্য আপনাদের পাশে চাই। আশা করি গনমাধ্যম কর্মীরা তাদের যথাযথ দায়িত্ব পালনের মধ্যদিয়ে এ নির্বাচনী এলাকার উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত করবে।'

এবিএম মোশাররফ হোসেন আরও বলেন, 'এ বিজয় সমগ্র কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলার মানুষের । আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করতে চাইনা। আল্লাহর রহমতে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে এই আসনের উন্নয়নে সকল মানুষের জন্য কাজ করতে চাই। সকলে দোয়া করবেন আমি যেন জনগণের এমপি হতে পারি। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে পারি।' - গোফরান পলাশ