News update
  • US Proposes New Tariffs on Bangladesh, 13 Other Economies     |     
  • India Reviewing Bangladesh’s Request to Extradite Hasina     |     
  • Adani's 800MW Power Unit to Remain Shut for 25 Days     |     
  • Dhaka Ranks 6th Among World's Most Polluted Cities on Wednesday      |     
  • RMG Workers' Minimum Wage Raised 36% to Tk 17,000     |     

২ ডিসেম্বর কুষ্টিয়া ও যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2026-11-26, 8:17am

img_20261126_081800-0949fdc3863483d66c748deac7b994561795659493.jpg




প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বুধবার (২ ডিসেম্বর) কুষ্টিয়া ও যশোর সফরে যাচ্ছেন। এদিন জেলার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

বুধবার (২৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে কুষ্টিয়ায় পৌঁছে দুপুর ২টায় পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন এলাকায় ‘গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এরপর বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন সরকারপ্রধান। একই অনুষ্ঠানে তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেবেন।

নির্ধারিত সব কর্মসূচি শেষে বিকেল সাড়ে ৪টায় কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।