News update
  • Bus Fares Rise by 17 Paisa Per Kilometre     |     
  • Govt Steps Up Efforts to Modernise Shipping Sector     |     
  • PM arrives in New York to attend 81st UNGA session     |     
  • Jatri Kalyan Samity urges withdrawal of increased fuel prices     |     
  • Global Diesel Shortage Likely to Persist Into 2027     |     

লামায় বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

গ্রীণওয়াচ ডেস্ক বিবিধ 2022-11-08, 2:43pm




লামা উপজেলার সোমবার রাতে বন্য হাতির আক্রমণে ফাইতংয়ে চিংসাথুই মারমা (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

 আজ সকালে ফাইতং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শামীম শেখ এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে চিংসাথুই মারমা ফাইতং ইউনিয়ন পরিষদের এলাকা থেকে ফাদুর বাগানপাড়ার বাড়িতে ফিরছিলেন। তখন ওই এলাকায় হাতির একটি দল তখন ওই পথ পার হচ্ছিল ।  চিংসাথুই হাতির পালের মুখোমুখি পড়ে যান। তিনি পালানোর চেষ্টা করলেও একটি হাতি তাঁকে ধরে ফেলে। তাঁকে শুঁড় দিয়ে ছুড়ে মারে হাতি।  চিংসাথুই মারমার চিৎকারে পাড়াবাসী মশাল নিয়ে এগিয়ে এলে হাতির পাল সরে যায়। তখন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ফাইতং পুলিশ ফাঁড়ির এসআই মো. শামীম শেখ বলেন, চিংসাথুই মারমাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই তিনি মারা যান। তথ্য সূত্র বাসস।